দুই সহোদর

কলমে – সোমা রায়

উনিশ ও উনিশ,

এতো বছর পরে তুমিও তো “অমর একুশ “-ইস্

তোমাতেও বয়ে গিয়েছিল রক্ত বন্যা,

চারিদিকে ছিল অজস্র মায়ের বুকফাটা কান্না।

সাদা হয়ে গিয়েছিল অবলার সিঁথি,

‘আমার মায়ের ভাষা চাই ‘- চলছিল গীতি

সৌভ্রাতৃত্ব ছিল, ছিল  ভাষার প্রতি প্রীতি,

রয়ে গেলো চিরদিনের  জন্যে সবই স্মৃতি।

যতদিন বাঁচবে আপামর বাঙালি,

শ্রদ্ধার সাথে সবাই স্মরণ করবে এই বলিদান দিনটি।

কেঁপে উঠেছিল সেদিন বরাক উপত্যকাখানি,

শুধু একটাই প্রচেষ্টা বাঁচাতে হবে প্রাণের বাংলা ভাষাটি।

উনিশ ও উনিশ

এতো বছর পরে তুমিও তো “অমর একুশ”- ইস্

Loading