আলো আঁধারির ভালোবাসা

কলমে 

জয়দীপ রায়চৌধুরী

 

রাতের অন্ধকারে

তোমাকে দেখেছিলাম ,

চোখ তখন ঘুমে ঢুলু ঢুলু,

অজস্র ক্লান্তি জড়ান সেই চোখে

তোমার দিকে কিছুক্ষণ

অপলক দৃষ্টিতে চেয়েছিলাম

কিছুটা মোহিত হয়ে,

আমি তখন বড়ই আনমনা

অন্ধকার পৃথিবী তার আপন খেয়ালে,

ভালবাসার গান ধরেছে।

বাইরের প্রকৃতির মাঝেও সেই সুর,

ঝিল্লির কলতান

আমাদের মাঝে

এক অস্ফূট নীরবতা

এনে দিয়েছে।

সেই রাতের আঁধারে

একটু আলোর দেখা

পেয়েছিলাম

যা নিশীথ রাতের

আকাশপ্রদীপ হয়ে জেগে আছে

আজও। ।

-জয়দীপ রায়চৌধুরী।

ফোন ও হোয়াটস অ্যাপ:

9831870238

Loading