“নিঃশব্দ “

কলমে – শর্মিলা পাল
একটা অনুচ্চারিত আর্তনাদ
ভেসে বেড়াচ্ছে মহল্লায়
পোড়া পোড়া গন্ধ বাতাসে
নিস্তব্ধতায় কানপাতা
মৃদুস্বরে গোঙ্গানির শব্দ
চাপা পড়ে যাওয়া
মৃত কথারা
বহুকাল নিঃশব্দ কান্নারা
উড়তে চাওয়ার অপেক্ষায়
সমাধিত কোন স্বপ্নে
প্রাণ সঞ্চারের সম্ভাবনা
অঙ্কুরোদগমের আকুতি
নিয়নের নীল আলোয়
আগামী দাঁড়িয়ে
কুঁকড়ে যাওয়া মেরুদন্ড
আবারো জেগে ওঠে
সস্তি আর আস্থার কারোমর্দনে।
![]()











