“অনেক দেরি হয়ে গেল “

কলমে- জয়দীপ রায়চৌধুরী
দেরি ,অনেক দেরি
সত্যি অনেক দেরি হয়ে গেল,
বুঝতে না বোঝাতে?
তবু মনের ক্লান্তি নিয়ে
বেঁচে আছে
কবিতার ক্লান্ত চাঁদ ,
আমার কবিতার ঠিকানা
বলে দেওয়ার জন্য ।
যে ঠিকানায় পৌঁছতে
কবির কল্পনা
কলমের মুখে কালি
এনে দেয়,
দেয় আলো,জল ও বাতাস।
যা দিয়ে প্রাণের
স্পন্দন শোনা যায়,
দেরি হয়ে গেল
অনেক দেরি হয়ে গেল। ।
জয়দীপ রায়চৌধুরী।
সল্টলেক।
9831870238
![]()









