স্বাক্ষর

কলমে 

শর্মিষ্ঠা ভট্টাচার্য্য

আমার সৃষ্টির গায়ে তারিখ মেরে

আমি হতে চেয়েছি তোমাদের সবার পরিচিত।

চিঠির শেষে ইতি জানিয়ে

বসিয়েছি আমার নাম  —–  তোমাদেরি অমুক’।

 ইতিহাসের বিবর্তন ধারায়

 আমাকে হারাতে দিইনি,

 তরবারির দাগ কেটে নামকে খোদাই করেছি রক্তের আঁচড়ে

 আমি যেখানে দেখেছি

 প্রতিদিনের চলা ফেরার আড়ালে আবডালে

, আমি হারিয়ে যাচ্ছি তোমাদের কাছ থেকে,

 স্বার্থের পৃথিবীটা হাসছে রাক্ষুসের মতো

 শান্তি আর সৌন্দর্যকে গ্রাস করতে আমাকে করেনা শিকার,

 আমার ডাকে দেয়না প্রাণের সাড়া

 আমার প্রেমে করেনা অন্তরের সমর্থন——   

 এক কথায় সেখানে আমি পাইনে প্রতিষ্ঠার পরিচিতি—–।

 সেখানে আমার প্রেমকে বাঁচাতে চেয়েছি দাগ কেটে নাম লিখে,।

যে আমি সহজ দৃষ্টিতে

 তোমাতেই করেছিলাম সৃষ্টি,—-

 সেই সৃষ্টি কে আমি ভুলতে দেব না  তোমাদের মন হতে!

 কতো ঝঞ্ঝার বাতাসে পৃথিবীতে এসেছে নানান পরিবর্তন— মাটি ফেটে হয়েছে চৌচির —–

 ভূমিকম্পের দানবীয় অত্যাচারে এমনি নৈসর্গিক বেত্রাঘাতে জর্জরিত পৃথিবীর আর্তনাদ ছুটেছে আকাশের দিকে,

 আকাশ থেকে ঝরছে কণা কণা  আগুনের টুকরো,

 পুড়েছে মানুষের দেহ ঘটেছে রূপের বিকৃতি —–

 ভাষা আশা পায়নি হৃদয়ের কথাকে তোমার আমার সামনে প্রকাশ করতে।

 এরই মধ্যে দিয়েছি আমার হাতের সামান্য একখানা কঞ্চির ছিপ দাগ কেটে দিয়েছি পার্বতীর কপালে।

ঐ কালসীটের চিহ্নই

 আমার বুকের প্রেম দিয়ে ভালোবাসার রক্ত জমা দেবদাস স্বাক্ষর।

Loading