হোক না ডিজিটাল উপবাস

কলমে – সোমা রায়

সোমবারে শিবের ব্রত এর জন্যে উপবাস,

মঙ্গলবারে বিপদতারিনী ব্রত এর জন্যে উপবাস,

বুধবারে পূর্ণিমা বা আমাবস্যা তিথিতে

 কোন বিশেষ ঠাকুরের জন্যে ব্রত উপবাস,

বৃহস্পতিবার এ লক্ষ্মী ব্রত এর জন্যে উপবাস,

শুক্রবার এ সন্তোষী মায়ের ব্রত এর জন্যে উপবাস,

শনিবার এ শনি দেবতার ব্রত এর জন্যে উপবাস,

বৈশাখ এ মঙ্গল চন্ডি ব্রত এর জন্যে উপবাস,

জ্যৈষ্ঠ এ  ষষ্ঠী মায়ের ব্রত এর জন্যে উপবাস,

শ্রাবণে মনসা মায়ের ব্রত এর জন্যে উপবাস,

এছাড়া আরও কত কত ব্রত উপবাস করি আমরা,

ডিজিটাল ই উপবাস একদিন হোক না l

রবিবার সপ্তাহান্তে  রাখি না সেটা,

সুস্থ মনন চিন্তনে বেঁচে যাক না  মস্তিস্কটা।

বিশ্রাম পাক না আমাদের ডিভাইস টা।

ভরা বসন্ততেই শুরু হোক না নুতন উপবাস টা।

Loading