বন্ধ হোক ইমোজির একনায়কতন্ত্র
কলমে – সোমা রায়
শব্দেরা নেমেছে আজ ধর্মঘটে ,
সংবাদ ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে l
ধর্মঘট টানা বাহাত্তর ঘন্টা চলবে ,
চিন্তার ভাঁজ আমজনতার কপালে l
প্রতিবাদ করতেই হবে যে ,
পন্ডিত বিদ্যাদাগরের অমূল্য বর্ণ সৃষ্টি যাচ্ছে হারিয়ে l
শব্দ প্রতিনিধিত্ব করছে জোর কদমে,
স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের সবাই সামিল প্রতিবাদে l
গণমাধ্যমের প্রতিনিধিরা শব্দের সাক্ষাৎকার নিচ্ছে ,
শব্দ সাফ জানিয়ে দিলো, ইমোজিদের আজকাল বড্ড বাড়াবাড়ি চলছে l
ওদের বাড়বাড়ন্তে বিদ্যাসাগরের বর্ণেরা মার খাচ্ছে ,
লিখুন লিখুন যতদিন না এই ইমোজিদের রাজ্বত্ব বন্ধ হচ্ছে ,
আমাদের ধর্মঘট ততদিন চলছেই চলবে l
প্রয়োজন হয় তো যাবো আমরণ অনশনে ,
কোথায় ছিল ইমোজি বাবুরা সৃষ্টির শুরুতে ,
আগে হলে তো আর হতো না বিদ্যাসাগরকে এতো ভাবতে !
গুরুজনদের প্রণাম জানাবে, কষ্ট হয় মুখে বলতে ,
পাঠিয়ে দিলো নমস্কারি ইমোজি তাই সবাইকে l
ওদের দাদাগিরি অতিসত্তর হবে বন্ধ করতে ,
ফিরিয়ে আনতে হবে শাব্দিক অভিব্যক্তিকে l
একনায়কতন্ত্র নয়, গণতন্ত্রে
ইমোজি ও শব্দ থাকবে পাশাপাশি l
14 total views, 14 views today








