হোক না ডিজিটাল উপবাস
কলমে – সোমা রায়
সোমবারে শিবের ব্রত এর জন্যে উপবাস,
মঙ্গলবারে বিপদতারিনী ব্রত এর জন্যে উপবাস,
বুধবারে পূর্ণিমা বা আমাবস্যা তিথিতে
কোন বিশেষ ঠাকুরের জন্যে ব্রত উপবাস,
বৃহস্পতিবার এ লক্ষ্মী ব্রত এর জন্যে উপবাস,
শুক্রবার এ সন্তোষী মায়ের ব্রত এর জন্যে উপবাস,
শনিবার এ শনি দেবতার ব্রত এর জন্যে উপবাস,
বৈশাখ এ মঙ্গল চন্ডি ব্রত এর জন্যে উপবাস,
জ্যৈষ্ঠ এ ষষ্ঠী মায়ের ব্রত এর জন্যে উপবাস,
শ্রাবণে মনসা মায়ের ব্রত এর জন্যে উপবাস,
এছাড়া আরও কত কত ব্রত উপবাস করি আমরা,
ডিজিটাল ই উপবাস একদিন হোক না l
রবিবার সপ্তাহান্তে রাখি না সেটা,
সুস্থ মনন চিন্তনে বেঁচে যাক না মস্তিস্কটা।
বিশ্রাম পাক না আমাদের ডিভাইস টা।
ভরা বসন্ততেই শুরু হোক না নুতন উপবাস টা।
![]()








