“আরো একটু ভালোবাসা”

কলমে
জয়দীপ রায়চৌধুরী
আরো একটু ভালোবাসা
পেতে চাই
যেখানে সুগভীর হয় প্রেম
প্রণয় যেখানে,
বৃষ্টিধারার মত নেমে আসে
মনের মাটিতে।
তবু কিসের আশায়
আকাশপানে চেয়ে
চাতক?
আরো একটু ভালোবাসা
পেতে চাই
ভালোবাসা পেতে চাই
কালবৈশাখী ঝড়ের কাছে।।
-জয়দীপ রায়চৌধুরী।
ফোন ও হোয়াটস অ্যাপ:
9831870238
20 total views, 20 views today











